ধর্মীয় শিক্ষনীয় গল্প

একবার জাফর সাদেক (রঃ) আবু হানিফা (রঃ) কে  জিজ্ঞেস করলেন, জ্ঞানীর সংজ্ঞা কী? 
ইমাম আবু হানিফা (রঃ) উত্তরে বললেন– জ্ঞানী সেই ব্যক্তি যিনি ভালো-মন্দের বিচার জানেন। 
জাফর সাদেক (রঃ) বললেন, একটি জন্তুও তা জানতে পারে। কেননা যে তাকে আদর-যত্ন করে সে তার ক্ষতি করে না। অপরদিকে যে তার যত্ন করে না বরং কষ্ট দেয় সে তার ক্ষতি করে। 
তখন ইমাম আবু হানিফা (রঃ) বললেন, জ্ঞানীর সংজ্ঞা কী তাহলে আপনিই বলুন। 
জাফর সাদেক (রঃ) তখন বললেন, জ্ঞানী সেই ব্যক্তি যিনি দুটো ভালো কাজের মধ্যে বেশি ভালোটা আর দুটো খারাপ কাজের মধ্যে কম খারাপটি গ্রহণ করেন।

No comments

Powered by Blogger.