তোমার শুদ্ধতায় শুদ্ধ আমি (কবিতা)
একটি পাগড়ি
একটি মাথাকে জড়িয়ে রেখে
নিরাপদ রাখে পৃথিবীর আবর্জনা থেকে।
তুমিও পারো
ভালোবাসা দিয়ে
মায়া-মমতা দিয়ে
উত্তম চিন্তা আর শুদ্ধতা দিয়ে
আমাকে শুদ্ধ রাখতে।
তুমি আমাকে জড়িয়ে রাখলে
আমি নিরাপদ থাকি
তুমি আমাকে ছেড়ে গেলে
আমি ধুলাবালি মাখি।
তুমি কার কথা ভাবছ?
আমি তোমার কথা বলছি
তোমার শুদ্ধতায় শুদ্ধ আমি
হ্যাঁ, তুমি!
© আলমগীর কাইজার
৩১.১২.২০১৯


No comments