সমস্ত ভাবনা জুড়ে

আমার সমস্ত ভাবনা জুড়ে তুমি
মেঘের আড়ালে সূর্যের মতো
রাতের আধারে আলোর মতো
মনের গভীরে, শরীরের ভাজে
সারাক্ষণ বেঁচে থাকো সারাটা জীবন।
তোমার ঠোঁটের হাসি
তোমার বাসি স্মৃতি
সবকিছু আমাকে জাগিয়ে তোলে
তুমি একদিন হঠাৎ ঘরে এসে
কাঁপিয়ে তুলবে শরীর
জীবনের মাঝে রঙ দেবে ছড়িয়ে 
আমি সেই দিনের জন্য বেঁচে থাকি।
তুমি একদিন চলে এসো খুব ভোরে
সূর্যের আলোর মতো 
ঢুকে পড়ো ঘরে
তোমাকে আদরে-আদরে ভরিয়ে দেবো
খুব করে।
মেঘের আড়ালে সূর্যের মতো 
রাতের আধারে আলোর মতো 
মনের গভীরে, শরীরের ভাজে
সারাক্ষণ বেঁচে থাকো সারাটা জীবন। 
তোমার ঠোঁটের হাসি
তোমার বাসি স্মৃতি 
সবকিছু আমাকে জাগিয়ে তোলে 
তুমি একদিন হঠাৎ ঘরে এসে
কাঁপিয়ে তুলবে শরীর 
জীবনের মাঝে রঙ দেবে ছড়িয়ে 
আমি সেই দিনের জন্য বেঁচে থাকি।
তুমি একদিন চলে এসো খুব ভোরে
সূর্যের আলোর মতো 
ঢুকে পড়ো ঘরে
তোমাকে আদরে-আদরে ভরিয়ে দেবো
খুব করে।

© আলমগীর কাইজার 
৩১.০৩.২০২০

No comments

Powered by Blogger.