জীবন কারোর জন্য অপেক্ষা করে না (কবিতা)

জীবন অপেক্ষা করে না কারোর জন্য
এগিয়ে চলে নিজের মতো করে,
জীবনের সাথে এগিয়ে না গেলে
অনেক কিছুই হারিয়ে ফেলতে হয়।
সঠিক মানুষ খুঁজতে গিয়ে
মানুষ হারিয়ে যায় ভুল মানুষের মাঝে
ভুল শরীরে খুঁজে বেড়ায় সঠিক সুখ
তন্নতন্ন করে খোঁজে জীবনের চাওয়া-পাওয়া
এ শরীর থেকে ও শরীরে
এ মন থেকে সে মন
আঙুল ছোঁয়ায় শরীরের ভাজে-ভাজে
কপোল থেকে কপোলে
নেমে আসে জলের মতো করে
ভিজিয়ে দেয় শুকনো ওষ্ঠ, নরম গাল
উন্নত বক্ষ বেয়ে নেমে আসে
নাভীমূল থেকে আরও গভীরে নেমে যায়।
কাপড়ের ভাজে যে শরীর লুকিয়ে ছিলো দীর্ঘদিন
সে শরীর নিমিষেই হয়ে যায় অন্য কারোর
সমুদ্রের মতো শরীরে জলোচ্ছ্বাস আসে
কাঁপতে কাঁপতে সে শরীর একসময় থেমে যায়।
জীবন খুঁজতে থাকে রঙ
জীবন কারোর জন্য অপেক্ষা করে না।

© আলমগীর কাইজার
৩১.০৩.২০২০

No comments

Powered by Blogger.