বঙ্গবন্ধুর উক্তি

আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমাদের ডাক্তারি পাশ করায় কে? ইঞ্জিনিয়ারিং পাশ করায় কে? সাইন্স পাশ করায় কে? বৈজ্ঞানিক করে কে? অফিসার করে কে? কার টাকায়? বাংলার দুঃখী জনগণের টাকায়।

আপনাদের কাছে আমার জিজ্ঞাসা– শিক্ষিত ভাইয়েরা, যে আপনার লেখা পড়ার খরচ দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়। দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন ? কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন?

– জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

No comments

Powered by Blogger.