ফিরে আসতেই হবে (কবিতা)
এসো হে নবীন
নতুন আলোর যাত্রী,
হাতে তুলে নাও বৈঠা-কাঠি
ঘোচাতে আঁধার-রাত্রি।
যত মিথ্যা, ভেজাল কালো
দূর্নীতি আর মিথ্যাচার,
রুখে দিয়ে খুলতে হবে
নতুন আলোর নতুন দ্বার।
পথ হারানো ভয় নেই-গো
যতই থাকুক কাঁটা,
আছে মোদের একটি কবি
যার হাতে পথ আঁকা।
দূরে সরে লাভ নেই
ফিরে আসতেই হবে,
বঙ্গবন্ধুর সোনার বাংলা
মাথা উঁচু করে রবে।
© আলমগীর কাইজার
২০.০৩.২০২০

No comments