করোনা ও ব্রাহ্মণবাড়িয়ার জমায়েত

করোনার খবর নিতে-নিতে মাথা ব্যথা হয়ে গেছে তাই খবর শোনা কমিয়ে দিয়েছি। মুভি দেখি, গান শুনি, বাড়ি বসে গল্প করি।

পুরো একদিন পর ফেসবুকে এসে দেখি নতুন একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহের নাম ব্রাহ্মণবাড়িয়া। কেউকেউ নতুন এই গ্রহে যাওয়া জন্য টিকিট বুকিং দিচ্ছেন। কেউকেউ এই গ্রহের নাগরিক হতে চান।

আবার কেউকেউ দাবি করেছেন নতুন এই গ্রহের কোনো এলিয়েন যেনো আমাদের দেশে কোনোভাবেই প্রবেশ করতে না পারে সেজন্য এই গ্রহটিকে কঠোর নজরদারিতে রাখা জরুরি।

আবিষ্কৃত গ্রহ নিয়ে যখন ফেসবুকবাসী ভীষণ ব্যস্ত তখন আমি কবিতা পড়ি, ছোটো মাথায় বড়ো চিন্তা না করাই ভালো।

তোমরা যখন কুড়াল দিয়ে
কুপিয়ে কাটো নিজের পা,
কী করবে ঐ আকাশ-বাতাস
চোখের জলের প্রার্থনা?

© আলমগীর কাইজার
১৮.০৪.২০২০

No comments

Powered by Blogger.