খুব মনে পড়ে (কবিতা)

একাকীত্বের এই দুঃসময়ে
তোমাকে মনে পড়ে,
তোমার সাথে আঙুল ছুঁয়ে থাকা দিন
তোমার কাছে হাজার-শত ঋণ।
গরম দুধ চা হাতে
বসন্তের বাতাসে, তোমার সাথে
কতদিন আমরা বসে থেকেছি,
তোমার ঘাড়ে মাথা রেখেছি।
মনে পড়ে খুব, খুব মনে পড়ে
তুমি কি আবার আসবে ফিরে?

© আলমগীর কাইজার
০৭.০৮.২০২০

No comments

Powered by Blogger.