খবর নিও (কবিতা)
খুব বেশি চাই না মেয়ে, শোনো সুন্দরী
তোমার উপস্থিতি, আমাকে বাঁচিয়ে রাখা বড়ি
চেয়েছি আমি খুব কম, সকাল বিকেল
মেসেজ দিয়ে খবর নিও, চাই নাকো তেল।
চাই নাকো খুব বেশি, চাই নাকো জল
একা থাকার দিনে শুধু, একটু দিও কল
তোমার জন্য একাকীত্বে, থাকবো আমি বেঁচে
তুমি নাহয় খবর নিও, নিজের থেকেই যেচে।
© আলমগীর কাইজার
০৭.০৪.২০২০

No comments