পহেলা বৈশাখ ১৪২৭
আজ পহেলা বৈশাখ, কোনো উৎসব নেই, পান্তা-ইলিশ নেই, বৈশাখী পোশাক পরে মেলায় যাওয়া নেই, তবুও আজ পহেলা বৈশাখ। আজ বাংলা নববর্ষের প্রথম দিন।
আজ ঘরে থাকার কথা নয়, তবু ঘরে থাকুন। ঘরে থাকতে হবে কারণ আজ ঘরে না থাকলে আগামীর পহেলা বৈশাখে আমরা আমাদের অনেককেই হারিয়ে ফেলবো।
চাল-চোর, গম-চোর, কম্বল-চোর, চাকরি-চোর, ঘুষখোর আগেও ছিলো এখনো আছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। দাঁতে দাঁত চেপে ধরে মেরুদণ্ড সোজা করে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে সুন্দর একটি আগামীর জন্য।
নতুন বছরের প্রতিটি দিন সুন্দর হোক, পরাজিত হোক সকল খারাপ, ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী। শুভ হোক জীবন, শুভ নববর্ষ।
© আলমগীর কাইজার

No comments