যদি তুমি (কবিতা)
যদি তুমি বাগান হও, হৃদয়-উঠান কোণে
নানান রঙের ফুল ফুটিয়ে, বসবো তোমার সনে।
যদি তুমি আকাশ হও, আমার মাথার ’পরে
দীর্ঘ-প্রেমে তাকিয়ে রবো, তোমার মেঘের তরে।
যদি তুমি পর হও, ছেড়ে যাও আমার হৃদয়-জমি
হৃদয় মাঝে করবো চাষ, তোমার কোমল ভূমি।
যদি তুমি আমার হও, বাঁধবো বুকের মাঝে
দুচোখ ভরে দেখবো তোমায়, সকাল-দুপুর-সাঁঝে।
© আলমগীর কাইজার
০৬.০৪.২০২০

No comments