না বুঝলে নয় (কবিতা)
অনেক কিছুই যায় না বলা, না বুঝলে নয়
স্বপ্নে পাওয়া পাতায় কভু অসুখ ভালো হয়?
শক্ত করো মনটা তোমার, করতে হবে জয়
ভাঙলে মন ভাঙবে শরীর, কে ঠেকাবে ক্ষয়?
ধন বেড়েছে, মান বেড়েছে, জ্ঞান কমেছে খুব
তাই-তো তারা সূর্য ডোবায় পশ্চিম ছেড়ে পুব
আলো ফেলে কালো জ্বেলে ডুব দিচ্ছে পাঁকে
গু-গোবর সব খাচ্ছে, ভালো বলবো কাকে?
কালকে যারা ভাব নিয়েছে, আজকে তারা ঘরে
ভয়ের ঠেলায় তছবী জপে, জান থাকেনা ধড়ে
একটা কথা শুনে রাখো, সামনে অন্ধকার
নিজেই যদি ভুল করো তো, কে করবে পার?
© আলমগীর কাইজার
০৭.০৪.২০২০

No comments