ভালোবাসা হাত ছাড়তে জানে না (কবিতা)
সে ফিরে এসে আবার তোমাকে চায়
এর মানে এই নয় যে
সে তোমাকে ভালোবাসে।
ভালোবাসার মাঝে রাগ থাকে
অভিমান, অভিযোগ থাকে
কিন্তু ছেড়ে যাওয়া ব্যাপার থাকে না
ভালোবাসা হাত ছাড়তে জানে না।
সে ফিরে আসলে ভেবে নিও
সে তোমার চেয়ে ভালো কাউকে পায়নি
তাই ফিরে এসেছে।
তোমার চেয়ে ভালো কাউকে পেলে
আবার চলে যাবে।
© আলমগীর কাইজার
০৭.০৪.২০২০

No comments