স্রষ্টার অস্তিত্ব

যত বেশি নীরব হবে 
তত বেশি স্রষ্টার অস্তিত্ব খুঁজে পাবে, 
স্রষ্টার অস্তিত্ব বুঝতে হলে 
মস্তিষ্কে ফিরে যেতে হয়, হৃদয়ে পৌঁছাতে হয়,
তুমি যতবেশি ব্যস্ত হবে পৃথিবীর কোলাহলে 
তুমি যতবেশি দূরে চলে যাবে হৃদয় থেকে।
তুমি কেনো যত্রতত্র স্রষ্টাকে খোঁজো?
তুমি কি জানো না
প্রার্থনারত ব্যক্তির হৃদয়ে স্রষ্টা থাকে?

© আলমগীর কাইজার 
০৫.০৫.২০২০

No comments

Powered by Blogger.