একটি কবিতার জন্য (কবিতা)

আমি তীব্র আকাঙ্ক্ষায় বসে আছি
একটি কবিতার জন্য
তোমার সৌন্দর্যের প্রতিনিধিত্বকারী–
একটি রোমান্টিক কবিতা লিখবো বলে।
সেই কবিতায় তুমি থাকবে, আমি থাকবো
নতুন ফোটা গোলাপ থাকবে, লাল-গেন্দা থাকবে
পাশের বাড়ির মেয়েটি থাকবে, বৌদি থাকবে
আরও অনেককিছুই হয়তো থাকবে
কিন্তু কোনো কিছুই আমাদের প্রেমকে ছাড়িয়ে যাবে না।
সমস্ত কবিতা জুড়ে আমাদের প্রেম চুইয়ে-চুইয়ে পড়বে
আমাদের প্রেম হবে রোমান্টিক গল্পের মতো রসালো
কিন্তু নির্ভেজাল-ধবল দুধের ন্যায় পবিত্র।
আমি তীব্র আকাঙ্ক্ষায় বসে আছি, বসে থাকবো
একটি কবিতার জন্য।

© আলমগীর কাইজার
০৩.০৪.২০২০


No comments

Powered by Blogger.