স্বার্থের সুধারস (কবিতা)
সবাই সত্যের কথা বলে
সততার কথা বলে
সময়ে-দুঃসময়ে মানবতার কথা বলে
অথচ কী ভয়ংকরভাবে নিঃসঙ্গ মানুষ
কথা রাখে না।
সব মানুষ সত্য বলে না
সৎ হয় না, মানবিক হয় না
সবাই শুধু স্বার্থের সুধারস নিতে
দল গঠন করে।
অথচ মানুষ জানলো না–
সব মানুষ আঘাতে ব্যথা পায়
শরীরে প্রবাহিত রক্ত এক,
এবং মানুষ কখনো বুঝলো না–
মানুষ ব্যতীত মানুষকে কেউ
বিভাজন করে না।
© আলমগীর কাইজার
০৪.০৪.২০২০

No comments