আত্মহত্যা (প্রবন্ধ)
জীবনের পথে চলতে গিয়ে একদিন আমরা বুঝতে পারি জীবনের পথটা নানা সমস্যায় জর্জরিত। সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একদিন আমরা এটাও বুঝতে পারি জীবনের সকল সমস্যার সমাধান মৃত্যু। সংকটের মুহূর্তে কেউ সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা চালিয়ে যায়, কেউ মৃত্যুর জন্য অপেক্ষা করে আর কেউ মৃত্যুকে গ্রহণ করে।
স্ব-ইচ্ছায় মৃত্যুকে গ্রহণ করাকে আমরা বলি আত্মহত্যা। পৃথিবীতে অনেক মানুষ আত্মহত্যা করার অধিকার নিয়ে আন্দোলন করেছে। মানুষ তখনই আত্মহত্যা করে যখন সে নিজেকে অপ্রয়োজনীয় মনে করে, যখন সে ভাবে তাকে নিয়ে স্বপ্ন দেখার আর কেউ নাই।
মৃত্যুকে স্ব-ইচ্ছায় গ্রহণ করা সহজ নয়, প্রচণ্ড সাহস লাগে, পৃথিবীর প্রতি প্রচণ্ড বিতৃষ্ণা লাগে। পৃথিবীর প্রতি মায়া জন্মালে মানুষ মৃত্যুকে ভয় পায়। আমি ছোটো বেলায় অনেকবার আত্মহত্যার চিন্তা করেছি, আমার ছোট্ট বাগানের ফুল গাছগুলোর কথা ভেবে করতে পারিনি। এখনো পারিনা, জীবন আর পৃথিবীর মায়ায়।
জীবন আর পৃথিবীর মায়ায় জড়িয়ে গেলে আমরা তখন বাঁচার চিন্তা করি। কেউ আত্মহত্যা করলে তাদের জন্য আমরা বলি– আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না, লড়ে যাওয়ার নাম জীবন, বেঁচে থাকাই বড়ো সার্থকতা, আত্মহত্যা মহাপাপ ইত্যাদি ইত্যাদি।
© আলমগীর কাইজার
২৭.০৫.২০২০

No comments