অণুকাব্য
১.
লোকে আমায় ঘৃণা করে
অধর্মের দায়ে,
সত্য-মিথ্যার বিচার হবে
খোদার বিচারালয়ে।
২.
মন্দ বলে বলুক লোকে
তাতে কী-বা আসে,
শিশিরের জলে কি
লোকালয় ভাসে?
৩.
ভিঞ্চি তোমাকে দেখলে
ভুলে যেতো মোনালিসার মুখ,
সেই তোমাকে ভালোবেসে
আমার শরীরে ঘুমহীন অসুখ!
৪.
কখনো আমি প্রবঞ্চনা করিনি
তবুও পেলাম পাপের অভিশাপ,
হে ঈশ্বর, আমাকে জাহান্নামে ফেলে
ওদেরকে করে দাও মাফ!
৫.
কিছুকিছু প্রস্তর-কঠিন মানুষ
প্রেম নিয়ে করে কারসাজি,
কিছুকিছু পাগল-ভালো মানুষ
জীবন রাখে বাজি।
© আলমগীর কাইজার

No comments