অণুকাব্য
১.
টাকা যদি থাকে পকেটে
কোনোকিছুর অভাব নাই,
দু-একটা কাগজের নোটে
পুরো দুনিয়া কেনা যায়।
২.
পকেট যখন শূন্য থাকে
জীবন খুব দুঃখের হয়,
ভাগ্যের হাতে জীবন সঁপে
অন্তর তখন করি ক্ষয়।
৩.
অন্তরটা আয়নার মতো
সদা তার কর্মে রত,
অন্তরটা উলঙ্গ হলে
পোশাকে কি সারবে ক্ষত?
৪.
ভালোবাসার চেয়ে
প্রয়োজন শব্দটা বেশি দরকার,
তবুও ভালোবাসা শব্দটিই
ব্যবহার করি বারবার।
৫.
টাকা থাকলে
খেলোয়াড় হয়ে খেলে যা,
না থাকলে
দর্শক হয়ে দেখে যা।
© আলমগীর কাইজার

No comments