অণুকাব্য

১.
পরম-চরম খুঁজে বেড়াও
আপেক্ষিকতার মাঝে,
সত্য-মিথ্যার ভেদ না বুঝলে
পড়তে হবে ফাঁদে।

২.
আমার কথা আমার থাক
সত্য কবি মুক্তি পাক,
ঝগড়াঝাটি বন্ধ হোক
মিথ্যা কবির বাড়ুক শোক।

৩.
রোগে-শোকে মরছি আমি
পাচ্ছি নাকো শান্তি,
স্বর্গে গেলে শরাব পাবো
আশায় মেটে ক্লান্তি!

৪.
এই জগতে সবার মনে
কেবলমাত্র লাইলী-রোগ,
সবাই শুধু করে ভাগ
মজনু শুধু করে যোগ।


© আলমগীর কাইজার 







No comments

Powered by Blogger.