অণুকাব্য
১.
কবি চেনো, কবিতা চেনো,
কাইজার সে কে?
ভালোবেসে বুকের ব্যথা
লিখে গেলো যে।
২.
একবার এসেছিল সে
ঘুমের ঘোরে,
কেনো সে আসে না বলো
বহুদিন ধরে?
৩.
ভালোবাসা পেতে আমি
এসেছিলাম তোমার কাছে,
ব্যস্ত তুমি
এলে না আমার পাশে!
৪.
তোমার হাতে মদের বোতল
মদ নেই তাতে,
পরকে দাও দিনের দিশা
নিজেই থাকো রাতে!
৫.
সবার ঘরে জোটে না ওগো
ভালোবাসার তান,
তবুও সবার গাইতেই হবে
ভালোবাসার গান।
© আলমগীর কাইজার

No comments