অণুকাব্য
১.
সাপে কাটা মানুষ যেমন
লতা দেখলে ভয় পায়,
আমিও তেমনি, একাকীত্ব থেকে
দূরে-দূরে পালিয়ে বেড়ায়।
২.
তোমার শহরে হাঁটতে গিয়ে
ফোসকা পড়েছে পা’য়,
এতো আমার কোনো ভুল নয়
পুরোটাই তোমার দায়।
৩.
প্রিয়তম, দুঃখিনী প্রিয়তম আমার
ফিরে এসো বুকে,
স্বর্গীয় শরাব বোতলে থাক
আমরা বেঁচে থাকি সুখে!
৪.
হে অদ্ভুত পৃথিবীর মানুষ
মৃত্যুর পর এসে কেঁদো না,
আমাকে ভালোবাসোনি যারা
মড়াকে ভালোবেসো না।
৫.
জানি একদিন আমার ঘরেও
ভালোবাসা আসবে,
এইসব একাকীত্ব ঘুচে যাবে
সুখের আলো হাসবে।
© আলমগীর কাইজার

No comments