কবিতা
হাঁটতে হাঁটতে অনেক পথ
হেঁটে ফেলেছি,
ফিরে যাওয়ার কোনো উপায় নেই আর,
হতেই হবে পার।
যেভাবেই হোকনা কেনো
এখন আমাকে সামনে যেতেই হবে।
যদি পথ শেষ হয়ে যায়
তবে আমাকেই তৈরি করতে হবে নতুন পথ।
মনে রেখো মন–
জীবন সম্মুখগামী
ফিরে যাওয়ার কোনো পদ্ধতি নেই।
© আলমগীর কাইজার
৩১.১০.২০২০

No comments