কবিতা - প্রবঞ্চন
মেয়ে, কোটি বছর ধরে
তুমি তো তাকেই ভালোবেসেছ,
যে তোমার কোটি-কোটি রাতের ঘুম
কেড়ে নিয়েছে!
মেয়ে, তুমি কি তাকে ভালোবাসতে পেরেছ,
যে তোমাকে একটি নিস্তব্ধ রাতের ঘুম
উপহার দিয়েছে?
মানুষ তো তাকেই ভালোবাসে
যে সুকৌশলে কষ্ট দিতে জানে।
© আলমগীর কাইজার
৩১.১০.২০২০

No comments