সন্ধানী আত্মা – মাওলানা রুমি
কবুতর-ছানা খাঁচার কিনারে এসে বাইরের ডাক শোনে
তারপর শুরু করে দেয় তার উড়াউড়ি,
তবে কেনো সত্য সংবাদ পাওয়ার পরও
সন্ধানী আত্মা উড়ে যায় না সত্যের দিকে!
সত্য সংবাদ পাওয়ার পরও তবে কেনো
দরজা ভেঙে আত্মা আকাশে উধাও হয় না !
কী এমন রশি যা এভাবে টেনে ধরে?
কী এমন গুপ্ত-মন্ত্র যাতে এই দরোজা খোলে?
ডানাবিহীন পাখির মতো তুমি তো খাঁচায় বন্দি,
সেই খাঁচার জানালা নেই , দরোজা নেই,
বেরোনোর কোনো পথই খোলা নেই
এসো, আমার কাছে ফিরে এসো !
হৃদয়ের পাখাই হলো মূলমন্ত্র
এই সীমাহীন যাত্রা পথের।
যখন দরোজা খোলে, পথে বের হও
প্রাচুর্য তোমার অপেক্ষায় আছে,
প্রাচুর্যের ভিতর সব পুরানোই নতুন
প্রাচুর্যের মাঝে কেউ পেছন ফিরে তাকায় না ।
সত্যের হাত থেকে পানীয় নাও, পান করো
সৌভাগ্যবান হবে তুমি ইহজীবনে ।
কবিতাঃ সন্ধানী আত্মা
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

No comments