সহজ হয়ে যাও - মাওলানা রুমি

প্রিয় মানুষদের সাথে সহজ হয়ে যাও,
প্রিয় মানুষদের সবকিছু নিয়ে 
সূক্ষ্ম বিশ্লেষণ করতে যেয়ো না,
তাদের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাও।

সময় খুব মূল্যবান এবং সংক্ষিপ্ত
তাদের আত্মা প্রিয় মানুষের প্রতীক্ষায় থাকে
ঠিক সেই মুহূর্তে কোনো অজুহাত শুনতে চায় না।
বোঝার চেষ্টা করো তাদের হৃদয়ের অনুভূতি
প্রিয় মানুষকে মুখের কথা দিয়ে 
বিচার করো না কখনো
আহত করো না প্রিয়জনের হৃদয়কে।

কখনো কি ভেবে দেখেছ
তার আনন্দকে তুমি কীভাবে নষ্ট করো?
বলছি না যে– দূরদর্শিতা পরিহার করো, 
সতর্ক থাকো
কিন্তু এ কথা বিবেচনায় রেখো যে–
বেশিরভাগ সময় প্রিয় মানুষের ব্যপারে হস্তক্ষেপ 
ক্ষতির কারণ হয়েই দাঁড়ায় ।

কবিতাঃ সহজ হয়ে যাও
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

No comments

Powered by Blogger.