সেবক হও – মাওলানা রুমি
সেবক হয়ে যাও, হয়ে যাও অনুগত ঘোড়া,
যেনো সহজেই কেউ তোমার ওপর চড়তে পারে,
কখনো লাশ হয়ো না
যেনো কেউ তোমাকে বহন করে।
স্বার্থপর মানুষই শুধু চায়
কেউ তার ভার বহন করুক,
অন্যেরা তো তাঁকে মৃতদেহের মতোই
বয়ে নিয়ে যায় ক্রমশ কবরের দিকে।
কখনো নিজের দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে দিয়ো না
বরং আত্মবিশ্বাসের সাথে তা নিজের কাঁধে তুলে নাও।
উঁচু আসন খুঁজতে যেয়ো না
যে আসনের ভার অন্যের কাঁধের ওপর,
বরং দারিদ্র্যকেই আলিঙ্গন করো।
কবিতাঃ সেবক হও
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

No comments