আত্মার চিকিৎসক আশেক - মাওলানা রুমি
অবাধ্য পোকা যদি মুখের ভিতর ঢুকে পড়ে
হে মানুষ, থুথুর সাথে ছুঁড়ে দাও তাকে দূরে
ভয়ঙ্কর বা ধারালো হাড়-পাথর যদি মুখে পড়ে
মগজে ওঠে রাগ, মুখের আয়নায় সেই রাগ ভাসে।
শরীরের অনুভূতি তোমাকে নেবে সুখের পাহাড়ে
আত্মার অনুভূতি তোমাকে পার করবে সমস্ত পাহাড়,
এই কথাগুলো বুঝতে গিয়ে
জীবনবেলা যেনো না যায় ফুরিয়ে,
দেহ ঘড়ির কাটা যে ঠিক রাখে সে চিকিৎসক
আত্মাকে যে সুস্থ রাখে সে প্রেমিক, সে আশেক।
কবিতাঃ আত্মার চিকিৎসক আশেক
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার

No comments