ধৈর্য ধরো - মাওলানা রুমি

আমি তোমার কাছে এসেছি 
তোমার ভেতরের তোমাকে বের করে এনে
আমার হৃদয়ের মাঝে জায়গা করে নিতে । 

তোমার মাঝে লুকায়িত সৌন্দর্য 
যার খোঁজ তুমি কখনো পাওনি 
আমি তোমার সেই সৌন্দর্যকে 
প্রকাশিত করতে এসেছি , 
এসেছি প্রার্থনার মতো তোমাকে 
আকাশের দিকে তুলে ধরতে। 

যদি কেউ নাও চেনে তোমাকে 
আমি তো জানি তোমাকে,  
পালিয়ে যেয়ো না
আঘাতের সামনে গিয়ে দাঁড়াও
সাহস দিয়ে প্রতিহত করো সবকিছু। 

একটু শুদ্ধতার জন্য শতশত কর্মপ্রচেষ্টা
প্রতিটি পদক্ষেপেই তোমার সঙ্গে থাকবো আমি
ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। 

ধৈর্য ধরো , এখনি অধৈর্য হয়ে যেয়ো না 
প্রস্তুত হওয়া পর্যন্ত ধীরেধীরে পূর্ণতা পেতে দাও,
তোমাকে যখন প্রয়োজন আমি এগিয়ে দেবো 
যখন প্রয়োজন পিছিয়ে নেবো।

কবিতাঃ ধৈর্য ধরো 
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 

No comments

Powered by Blogger.