একটুখানি খোঁজ রাখো
ভালো আমি বাসি তোমাকে
তাই শুধু একটি ছোট্ট চাওয়া-
যদি কোনোদিন পড়ে মনে,
একটুখানি খোঁজ রেখো।
ভালো আমি বাসি তোমাকে
চাই যে একটু খোঁজ রাখো,
চাই না তুমি বেহুলা হয়ে
আমার মৃত লাশ টানো।
একটুখানি খোঁজ রাখো।
মোবাইল হাতে গভীর রাতে
জানি তোমাকে পাবো নাকো,
রাত জেগে জেগে ক্লান্ত হয়ে
চাই না তুমি বসে থাকো।
শুধু একটুখানি খোঁজ রাখো।
আমি চাই না বদলে যাক,
তোমার হাসির রঙ।
শুধু মাঝে মাঝে মনে হলে,
ডেকো আমার সঙ্গ।
যদি কোনো বৃষ্টিভেজা বিকেল,
হঠাৎ আমায় মনে পড়ে।
নিঃশব্দ কোনো দীর্ঘশ্বাসে,
আমার নামটা ডেকো ধীরে।
আমি দূরে থাকলেও,
ভালোবাসা যাবে না ফুরিয়ে।
তোমার সুখের খবর পেলেই,
হাসবো নীরব মুখ লুকিয়ে।
ভালোবাসা মানেই তো,
সব সময় কাছে থাকা নয়।
কখনো শুধু দূর থেকে,
কারও ভালো চেয়ে যাওয়াই।
যতটুকু হারানোর, আমারই হারাক
তোমার খারাপ চাই না তো,
শুধু সুযোগ পেলে পড়লে মনে
আমাকে তোমার পাশে ডেকো।
একটুখানি খোঁজ রেখো।
একটুখানি খোঁজ রাখো।
© আলমগীর কাইজার
০২.০৮.২০২৬

No comments