এসো বুকের ভিতর
একা-একা চলতে চলতে, দরজা খুলতে খুলতে
ক্লান্ত শ্রান্ত খুব, বসে আছি দূরের শহর।
তুমি এসে পাশে বসো, হাতে তোমার হাত রাখো,
গল্পে-গল্পে হোক একটা ভোর।
এসো বুকের ভিতর।
চোখে চোখ রেখে বলো, আর কোথাও যেও না দূর।
শুধু তোমার ভালোবাসায়, হারিয়ে যাক সব সুর।
এসো বুকের ভিতর, থাকো আমার হৃদয় জুড়ে।
প্রেমের রঙে লিখি গল্প, হাতটা রেখো হাতের 'পরে।
এসো বুকের ভিতর, স্বপ্ন হোক দু'জনার ঘর। গল্পে-গল্পে হোক একটা ভোর, এসো বুকের ভিতর।
জীবনের এই অজানা পথে, চলো হাঁটি পাশাপাশি
ধীরে ধীরে হাঁটতে হাঁটতে, চলো যাই পার্কের মোড়।
তুমি শুধু থাকবে আমার সাথে, হাতে তোমার হাত রবে
প্রেমে প্রেমে খুলে যাবে দোর।
এসো বুকের ভিতর।
যদি আসে আঁধারের রাত, ছেড়ো না কভু এই হাত।
তুমি আমার চাঁদের জোছনা, সুখে-দুঃখে একই সাথে।
জড়িয়ে এই বুকে তোমায়, বাকি পথ চলবো দু'জনা।
কেউ তো আর একা না, প্রেম হোক চিরদিনের ঠিকানা।
এসো বুকের ভিতর, থাকো আমার হৃদয় জুড়ে।
প্রেমের রঙে লিখি গল্প, হাতটা রেখো হাতের 'পরে।
একা-একা চলার পথে, আজ আর নেই কোনো ভয়।
তুমি আছো, আমি আছি, ভালোবাসাই শেষ পরিচয়।
© আলমগীর কাইজার
০৩.০৮.২০১৬

No comments