মদিনার ঐ পথে পথে - গজল

মদিনার ঐ পথে পথে
ফিরে এলো প্রাণ,
তুমি এলে ওগো নবী,
দিলে প্রেমের শান।

তোমার ছোঁয়ায় দূর হলো
নিখিল অন্ধকার,
তোমার প্রেমে ধন্য হলো
জগৎও সংসার।

সততা আর সত্য পথে 
তুমি ছিলে আধার,
আলামিন হয়ে সম্মান
পেয়েছিলে সবার।

মিথ্যা লোভ দূরে রেখে
দিলে প্রেমের শান,
তোমার পথের পথিক হলে
খুঁজে পাই যে প্রাণ।

খোদার প্রেমের শ্রেষ্ঠ প্রকাশ
তোমার মধুর নাম,
ও আমার রাসুল.... তোমার তরে
কোটি-কোটি, দরুদ ও সালাম।

ভুলে গিয়ে হানাহানি
ভুলে দলাদলি,
তোমার চলা সাম্য-পথে
আমরা যেন চলি।

বিভেদ ভুলে মানুষে মানুষ
বাঁধবো প্রেমের ডোর,
দয়াল নবী এনেছিলে
মানবতার ভোর।

হিংসা-বিদ্বেষ মুছে দিয়ে
বুকে টানলে তুমি,
এই শিক্ষা দিলে তুমি
মক্কা জয়ের দিন-ই।

তোমার প্রেমের উম্মত হয়ে
ধন্য মোদের কায়া,
কিয়ামতের কঠিন দিনে
রেখো তোমার মায়া।

মদিনার ঐ পথে পথে
ফিরে এলো প্রাণ,
তুমি এলে ওগো নবী,
দিলে প্রেমের শান।

খোদার প্রেমের শ্রেষ্ঠ প্রকাশ
তোমার মধুর নাম,
ও আমার রাসুল.... তোমার তরে
কোটি-কোটি, দরুদ ও সালাম।

© আলমগীর কাইজার

২৬.০৮.২০২৬

No comments

Powered by Blogger.