ভালোবাসা তোমার ঘরে জোছনা হয়ে নেমে আসুক
ভালোবাসা তোমার ঘরে
জোছনা হয়ে নেমে আসুক,
ভাঙা ঘরের কষ্ট জানি
বৃষ্টি হয়ে না ঝরুক।
ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো স্বপ্ন হয়ে
দূরের কোনো পথে ডাকুক,
হারিয়ে যাওয়া দিন শেষে
নতুন কোনো সকাল আসুক।
অন্ধকার যতই থাকুক
আলো যেন পথ দেখায়,
ভেঙে পড়া মনটাকে
নতুন করে বাঁচতে শেখায়।
ঝড় আসুক, তুফান আসুক
তোমার পাশে কেউ না থাকুক,
যত্নে জমা পয়সাগুলো–
খুব বিপদে কাজে লাগুক।
সেই বিপদে তুমি তোমার
নিজের পাশে দাঁড়িয়ে থেকো,
স্বপ্নগুলো থির রেখে
নিজেকে একটু ছুঁয়ে দেখো।
সবাই যদি দূরে সরে
নিজেকে তুমি হারিয়ো না,
হাজার কষ্ট এলে পরেও
আশার আলো নিভিয়ো না।
কেউ না থাকুক হাতটা ধরার
তবুও তুমি থেমো না,
নিজের ভেতর যে মানুষ
তাকে তুমি ছেড়ো না।
যে স্বপ্নগুলো বুকের মাঝে
নীরবে পুষে রেখেছো,
সেই স্বপ্নের পথে একদিন তুমি
নিজের কাছে ফিরে এসো।
ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো স্বপ্ন হয়ে
দূরের কোনো পথে ডাকুক,
তোমার জীবনের প্রতিটি রাতে
নতুন কোনো জোছনা জাগুক।
ভালোবাসা তোমার ঘরে...
জোছনা হয়ে নেমে আসুক...
কষ্টের দিন শেষ করে
শান্তি হয়ে ফিরে আসুক...
হুম...
ভালোবাসা তোমার ঘরে...
জোছনা হয়ে নেমে আসুক।
© আলমগীর কাইজার
০৮.০৮.২০২৬
This Song is Parody song Of ‘ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক’
Main Song: Bhalobasha Tomar Ghore
Singer : Abida
Album: Fire Asho Behula
Lyric : Arjun

No comments