গান - ও পাখি
ও পাখি...
যাও তুমি তার কাছে?
বলো তারে আমার হয়ে
কলিজা পুড়ে যায় আমার।
সে কি আজও আমায় ভাবে
নাকি কবে ভুলে গেছে?
জানাও তুমি আমাকে এসে...
তুমি তো জানো রে পাখি,
আমার বুকের গোপন ব্যথা,
ঝরে পড়া বকুল ফুলের
নীরব গভীর নীরবতা।
কত ফাগুন এলো গেলো,
সে তো আর এলো নাকো,
আশায় আশায় মন যে কাঁদে,
সেতো আর বুজলো না ব্যথা।
ও পাখি আমার...
নিশিথ রাতে যখন একা
চাঁদের আলো ঝরে পড়ে,
তখন শুধু তার ছায়া
মন আঙিনায় ঘোরে-ফেরে।
যদি পাও তার দেখা
বলো তারে আকুলতা,
একলা রাতে কেঁদে মরে–
তার প্রেমের বুনো লতা।
পুড়ে পুড়ে মনটা আমার
হয়ে গেলো কঠিন ছাই,
তবু এই মনে শুধু
তারই পরশ পেতে চাই!
যাও রে পাখি, ওড়াও ডানা,
কোরো না, কোরো না দেরি,
তার কাছে পৌঁছে দাও
আমার মনের আহাজারি।
নইলে এই জীবন প্রদীপ
নিভে যাবে রে...
ও পাখি রে....
© আলমগীর কাইজার
১৬.০৯.২০২৬

No comments