কবিতা - টিকে থাকো নির্দ্বিধায়

তোমার সব কথা যদি শব্দে পরিণত করো
তাহলে নিজের সাথে বলার মতো 
আর কোনো কথা থাকবে না। 
যে নিজের কাছে ফিরতে পারে না
সে মূলত কোথাও পৌঁছাতে পারে না।
বিভ্রান্ত মানুষ হারিয়ে যায়, 
তারচেয়ে বরং নীরব হও
টিকে থাকো নির্দ্বিধায়, 
শুধু টিকে থাকতে পারলেও 
অনেককিছু হয়।

© আলমগীর কাইজার
২৪.০৯.২০২৬

No comments

Powered by Blogger.