চিরন্তন তুমি - গজল

যখন কিছুই ছিল না, 
তখন তুমি ছিলে,
যখন কিছুই থাকবে না 
তখনও থাকবে।

ও আল্লাহ, আমার আল্লাহ 
লা ইলাহা ইল্লাল্লাহ।

এই আমি নয়তো কিছুই 
কেবল ধূলিকণা, 
তোমার ভালোবাসায় আজ
হতে চাই ফানা।

মিছে মায়ার মিছে দুনিয়া, 
মিছে সুখের আশা,
হৃদয়ে আছো শুধু তুমি  
আর তোমার ভালোবাসা।

স্বার্থের এই দুনিয়াতে 
সবই দেখি ফাঁকি,
তোমার চরণে সিজদাতে
দিলাম জীবন বাকি।

যে চিনেছে তোমার সত্য, 
সে পেয়েছে প্রাণ,
তোমার প্রেমে অমর হয়ে, 
গেয়েছে তোমার গান।

কবর, সে-তো যাওয়ার পথ 
তোমার কাছে ফিরে,
নিও তুমি আপন কোরে
তোমার প্রেমের নূরে।

মৃত্যু যখন আসবে আমার, 
ভাঙবে ভবের খেলা,
তোমার নাম জপতে জপতে 
পাই তোমার দেখা।

ও মাওলা, ও আল্লাহ 
কেউ নেই পাশে আমার,
তোমার সিজদাতেই যেনো
ফিরি বারেবার। 

© আলমগীর কাইজার
২১.১০.২০২৬

গজলের লিংক: 

No comments

Powered by Blogger.