গুরুক্তি - নারীর বিরুদ্ধে চক্রান্ত

নারীর বিরুদ্ধে সমাজ যুগে যুগে চক্রান্ত করেছে। সকল চক্রান্তের মূল কারণ নারীকে থামিয়ে দেওয়া, দমিয়ে রাখা। নারী প্রতিনিয়ত সেইসব চক্রান্তের জালে জড়িয়ে যাচ্ছে।

নারী যখন নিজেকে সুন্দরী হওয়ার প্রতিযোগিতায় পা রাখে তখনই নারী চক্রান্তের জালে পা দেয়। তারপর নারী নিজের অজান্তেই বিউটি পার্লারে যাতায়াত করে। ব্যাগের ভিতর মেকাপ বক্স রাখে, হাতে রাখে আয়না।
নারী
নারী সবসময় মনে করতে থাকে পৃথিবীর সব ক্যামেরা তার দিকে তাকিয়ে আছে তাই তাকে সার্বক্ষণিক সাজগোজের মধ্যে থাকতে হবে। নারীকে এভাবে মানসিকভাবে ব্যস্ত ক'রে তুলে নারীকে পিছিয়ে দেওয়া হচ্ছে কোটি কোটি আলোকবর্ষ। 

নারীর বিরুদ্ধে যুগে যুগে অসংখ্য চক্রান্ত করা হয়েছে তবে সবচেয়ে সফল চক্রান্ত হলো নারীর হাতে মেকাপ বক্স ধরিয়ে দেওয়া।

নারীর বিরুদ্ধে চক্রান্ত থেকে বাঁচতে নারীকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। হাতের আয়না ফেলে দিয়ে তুলে নিতে হবে কলম, মেকাপ বক্স ফেলে দিয়ে তুলে নিতে হবে বই, বিউটি  পার্লারের পরিবর্তে যেতে হবে লাইব্রেরিতে।

নারী মুক্তির আরও অসংখ্য পথ আছে, সেসব পথ নারীকেই আবিষ্কার করতে হবে। নারী যতদিন না নিজের পথ নিজে তৈরি করে নেবে ততদিন নারীর মুক্তি আসবে না।

-গুরুক্তি
০৬.০৪.২০১৯

No comments

Powered by Blogger.