কবিতা - ভ্রান্ত পথিক
আমি প্রতিনিয়ত ভুল পথে পথ চলেছি
তবুও আমি শুদ্ধ থাকার চেষ্টা করেছি।
ওরা আমাকে শিক্ষকহীন ক্লাসে বসিয়ে রেখেছে
ওরা আমাকে যুক্তিহীন সেমিনারে যুক্ত করেছে
ওরা আমাকে বইহীন লাইব্রেরির কার্ড দিয়েছে
ওরা আমাকে যা বলেছে তা ওরা নিজেরাও জানে না
ওরা আমাকে যা শিখিয়েছে তা ওরা নিজেরাও বোঝে না।
আমি ওদের মতো হতে পারিনি
তাই ওরা আমাকে চিনেও চিনিনি।
আমি মাথা নিচু ক'রে সালাম ঠুকিনি
ঠুকলেও ওরা আমাকে চিনতো না।
আমি প্রতিনিয়ত ভুল পথে পথ চলেছি
তবুও আমি শুদ্ধ থাকার চেষ্টা করেছি।
© আলমগীর কাইজার
১৪.০৫.২০১৯

No comments