কবিতা - অতন্দ্র প্রহরী
আমরা ভালোবাসতে ভুলে গেলে
পৃথিবীর সব সাদা গোলাপ রক্ত মেখে লাল হবে
আমরা ভালোবেসে হেরে গেলে
পৃথিবীর সব লাল গোলাপ বিনা শুষ্কতায় শুকিয়ে যাবে।
চলো আমরা ভালোবাসি
ভুলে যাই সব ব্যথা ব্যবধান, জাত-পাত মিথ্যা অপমান
চলো আমরা মিলে যাই
একসাথে এক সীমানায়, ছুড়ে ফেলি মান-অভিমান।
মনে রেখো, আমরা হারবো না
যুক্তির মেলায় সবার সাথে যুক্ত হবো তুমি এবং আমি
পৃথিবীর সব গোলাপ শুদ্ধ হবে
যুক্তি আর মুক্তির পাশে আমরা রবো অতন্দ্র প্রহরী।
© আলমগীর কাইজার
১৮.০৫.২০১৯
| গোলাপ |

No comments