শহর ও শহরের ক্লিনিক নিয়ে লেখা কবিতা
পেট কাটা শহর
-আলমগীর কাইজার
এই শহরের আনাচে কানাচে ক্লিনিক
-আলমগীর কাইজার
এই শহরের আনাচে কানাচে ক্লিনিক
গর্ভবতী মায়েদের জন্য রয়েছে বিশেষ ছাড়!
আর কোনো রোগের কোনো চিকিৎসা নেই
আর কোনো রোগের কোনো ডাক্তার নেই।
এই শহরে অসংখ্য ক্লিনিক
তবে কোনো হার্টের ডাক্তার নেই
নেই হাড় কিংবা ফুসফুসের ডাক্তার
এই শহরে শুধু পেট কাটা হয়।
এই শহরে অসংখ্য ক্লিনিক
তবে কোনো ডাক্তার নেই
যারা আছে তারা ডাক্তার নয়
অথবা ডাক্তাররূপী ছদ্মবেশী।
এই শহরে অসংখ্য ক্লিনিক
এই শহরে অসংখ্য দালাল
এই শহরে অসংখ্য কালোপেশি
এই শহর আমাদের নয়।
© আলমগীর কাইজার
৩১.০৫.২০১৯


No comments