মা ও শিশু (ছড়া)

ছোট্ট শিশু ছোট্ট কালে
কত্তো আদর পায়,
বড়ো হলেই কেনো যেনো
শোনে নাই নাই।

মায়ের বুকে ছুটে গিয়ে
জড়িয়ে ধরে কতো
ভালোবাসায় ভরিয়ে নেয়
স্নেহ কত-শত।

জড়িয়ে নেয় গরম আদর
ছড়িয়ে দিয়ে পা,
গরম দুধে ভিজে যায়
যখন-তখন গা।

মায়ের গায়ের গন্ধ তার
খুবই আপন লাগে,
মায়ের বুকে মাথা রেখে
ঘুমায় এবং জাগে।

মায়ের বুকের সাদা দুধ
যেমন থাকে ভালো,
তেমন শিশু মুষ্টি বাঁধে
হতে চায় ভালো।

এই শিশুটা বড়ো হলে
রাখবে মায়ের মুখ,
যেমন করে মা জননী
বিলিয়ে দেয় সুখ।


© আলমগীর কাইজার
৩১.০৩.২০২০


মা ও শিশু

No comments

Powered by Blogger.