নুপুরের কোলাহল (কবিতা)
তোমার পায়ের নুপুরের কোলাহলে
একা-একা মন ভালোবেসে-বেসে মরে,
একা-একা আমি দুপুর করেছি সকাল
একা-একা আমি দিন করেছি রাত,
ডেকেছি আমি কতকাল কতবার
আসোনি তুমি, ফিরে গেছো বারবার
তোমার পায়ের নুপুরের কোলাহলে
আমার বুকের স্পন্দন গেছে থেমে।
প্রেম না পেয়েও হেঁটেছি তোমার পথে
যেমন নুপুর জড়িয়ে তোমার পায়ে,
ধন্য নুপুর, তোমার পায়ের স্পর্শটুকু পেয়ে
আমি অভাগা রয়েই গেলাম দূরে।
তোমার পায়ে চুমু খেয়ে নুপুরের বাড়ে সুখ
কষ্ট-পাহাড় বড়ো হয়ে ভারি হয় আমার বুক।
তোমার প্রেমে পুড়ে-পুড়ে মন ফেরে আপন ঘরে
আর কতদিন পারে বলো এমনভাবে পুড়ে
গান গাইতে প্রতিনিয়ত, তোমার প্রেমের সুরে।
দরজা খুলে প্রিয়, আপন করে নিও
যখন ইচ্ছা হয়,
এমন করে পুড়ে-পুড়ে, আর কতদূর যাবো?
শুধুই জীবনের বাড়ে ক্ষয়।
© আলমগীর কাইজার
০১.০৪.২০২০


No comments