অণুকাব্য
১.
যারা রক্ত-হোলি খেলে
ভালোবাসা ফেলে,
তাদের তুমি পাঠাও খোদা
জাহান্নামের জেলে।
২.
সৌন্দর্যের আগুন যদি
ছুঁতে না পারো,
দুচোখ ভরে গ্রহণ করে
আত্মতৃপ্ত থাকো।
৩.
উর্বর পৃথিবী জুড়ে
বিরহের চাষ,
মদের বোতলের পাশে
জীবন্ত লাশ!
৪.
নিয়মনীতির যাতা কলে
দূর্বলেরা বন্দী,
ধনীর মুঠোয় নিয়মনীতি
টাকার সাথে সন্ধি।
৫.
প্রেমের অসুখে বন্দী আমি
ভুগি জীবনভর,
জানালা দরজা সবই আছে
শূন্য তবু ঘর!
© আলমগীর কাইজার

No comments