অণুকাব্য

১.
কষ্টগুলো কবিতা হয়ে ওঠে
আঘাত করে বারবার,
কবি হওয়ার দুঃসাধ্য বাসনা
কখনো ছিল না আমার।

২.
তোমার কাছে যা পেয়েছি
সবই তোমার দান,
আমি ভিক্ষুক হয়ে প্রেমসুধা
করেছি শুধু পান।

৩.
হে আমার হৃদয় হরণকারী
মৃত্তিকা নারী, 
তোমার বুকের নরম ঘাসে
হোক আমার বাড়ি। 

৪.
তোমাকে পাওয়ার প্রচণ্ড তৃষ্ণা 
আমার সমস্ত বুক জুড়ে, 
তুমি সুখে থাকো প্রিয়তমা 
আমার হৃদয় যায় যাক পুড়ে।

৫.
তুমি বারবার চলে যাও প্রিয় 
বারবার ফিরে এসো, 
তোমার চলে যাওয়ার আঘাতের চেয়ে
ফিরে আসার আনন্দ, অনেক বেশি জেনো।

© আলমগীর কাইজার 





No comments

Powered by Blogger.