অণুকাব্য

১.
দিনশেষে ভাবি আমি
এ জীবন আমার নয়,
অন্যের দানে বেঁচে আছি
এটাই বিষ্ময়!

২.
খুব ভালো থাকতে চেয়েও
খারাপ হয়ে যাই,
দূষিত বাতাসের তোড়ে
ভালো থাকা দায়।

৩.
বাগানের ফুল ছুঁতে 
ভীষণ ভয় হয়,
আমি তো ফুলের মতো 
পবিত্র নয়!

৪.
আমি ফুল হতে চাই না 
হাজার ভোমর ছোঁবে,
আমি ভোমর হতে চাই না 
ফুলের বদনাম হবে। 

৫.
আমি সেই ফুল বাগানের 
মালি হবো,
যা আমি পেতে গিয়ে 
হাজার কষ্ট সবো।

© আলমগীর কাইজার 








No comments

Powered by Blogger.