প্রেমের বয়সে টাকা থাকে না
প্রেমের বয়সে টাকা থাকে না,
টাকার বয়সে প্রেম,
জীবন সেতো জীবনই না,
জুয়ার মতো গেইম।
হিসেব কষে চলতে গিয়ে,
হারিয়ে ফেলি সুখ,
আয়নাতে আজ থমকে দাঁড়ায়,
চিনতে পারি না মুখ।
স্বপ্নগুলো বদলে গেছে,
বদলে গেছে দিন,
চেনা শহর, চেনা মানুষ,
সবই যেনো রঙহীন।
চাইতে চাইতে কত কিছু,
হারাই অবশেষে,
জীবনটা যে দৌঁড়ের মতো,
কেউ থাকে না পাশে।
প্রেমের বয়সে টাকা থাকে না,
টাকার বয়সে প্রেম,
জীবন সেতো জীবনই না,
জুয়ার মতো গেইম।
দুঃখ-কষ্টে পার হয়ে যায়,
কত যে রাত-দিন,
পাওয়া না-পাওয়ার হিসাব চলে
বাড়তে থাকে ঋণ।
টাকা দিয়ে কিনছি এখন,
একাকীত্বের রাত,
ভিড়ের মাঝে বাড়ায় না কেউ
সহযোগিতার হাত।
হাসির আড়ালে লুকিয়ে থাকে,
পুরোনো স্বপ্ন-গান,
সব আছে তবু বুকের ভিতর,
জমাট অভিমান।
খেলার ছলে যাচ্ছে কেটে,
মিথ্যে মায়ার রাত,
কেউ জেতে না এই জুয়াতে,
সবার খালি হাত।
হয়তো আবার কোনো সকালে,
বদলে যাবে দৃশ্য,
জীবনটাকে বাঁচাতে হলে,
বাঁচতে চাওয়াই যথেষ্ট।
প্রেমের বয়সে টাকা থাকে না,
টাকার বয়সে প্রেম,
জীবন সেতো জীবনই না,
জুয়ার মতো গেইম।
যা হারিয়েছি, থাক না পিছে,
আজকে নতুন দিন,
না পাওয়ার কষ্ট যেনো
হেরে যায় প্রতিদিন।
প্রেমের বয়সে টাকা থাকে না…
টাকার বয়সে প্রেম…
জীবন সেতো জীবনই না…
জুয়ার মতো গেইম…
© আলমগীর কাইজার
০৯.০৮.২০২৬

No comments